ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

কালীগঞ্জে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

কালীগঞ্জের বিজ্ঞানসেবী সংস্থা প্রফিট ফাউন্ডেশনের আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় বুধবার দুপুরে ছাত্র-ছাত্রীসহ অন্যান্যদের নিয়ে ‘বিজ্ঞান তথ্যপ্রযুক্তি বিষয়ক’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞানসেবী সংস্থার নির্বাহী পরিচালক মো. নুরুজ্জামান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

“বিজ্ঞান হোক আমাদের চালিকাশক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় বক্তব্য রাখেন কালীগঞ্জের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. তাহেরুল ইসলাম, দলগ্রাম দাখিল মাদ্রাসার সুপার মো. নুরুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের ভিএফএ মো. মেহেদী হাসান, সংস্থার চেয়ারম্যান মোছা. মোতাহারা বেগম এবং প্রোগ্রাম অফিসার মো. শাহিনুর ইসলাম প্রমুখ।

প্রফিট ফাউন্ডেশনের জাতীয় পর্যায়ের কার্যক্রম সম্পর্কে নির্বাহী পরিচালক জানান, দীর্ঘদিন ধরে উঠান বৈঠক, লিফলেট ও ক্যাম্পেইনের মাধ্যমে ব্যাপকভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে এই কার্যক্রম আরও বিস্তৃতভাবে বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান।

অনুষ্ঠান শেষে খুদে বিজ্ঞানীদের মধ্য থেকে কয়েকজন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আলোচনা সভা,বিজ্ঞান তথ্যপ্রযুক্তি বিষয়ক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত