ঢাকা রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

চবি উপাচার্যের সঙ্গে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

চবি উপাচার্যের সঙ্গে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহম্মদ।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১২টায় উপাচার্য দপ্তরে এই সাক্ষাৎ করেন তারা।

পরে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এর সঙ্গে সাক্ষাৎ করেন প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহম্মদ।

সাক্ষাৎকালে তারা বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এসময় চবি ক্যাম্পাসের উস্ প্রাইমারি এন্ড হাইস্কুলের শিক্ষার মান উন্নতির বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা হয়। প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহম্মদ এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন।

চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার অতিথি স্বাগত জানান। তিনি অতিথিদের চবি ক্যাম্পাস ঘুরে দেখার ব্যবস্থা করেন। অতিথিরা উপাচার্যের আন্তরিকতা ও ক্যাম্পাসের সৌন্দর্যে অভিভূত হন। তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গবেষণামূলক কার্যক্রম করার আগ্রহ প্রকাশ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন উস্ প্রাইমারি এন্ড হাইস্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি ও চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন মিঝি, চবি এস্টেট শাখার প্রফেসর মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, চবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মো. জাকির হোসেন ও আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ ইদ্রিস।

চবি উপাচার্য,চট্টগ্রাম শিক্ষা বোর্ড,চেয়ারম্যান,সৌজন্য সাক্ষাৎ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত