ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

দৈনিক ইনকিলাবের নোয়াখালী ব্যুরো প্রধান, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক আনোয়ারুল হক আনোয়ারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে নোয়াখালী প্রেসক্লাবে এ স্মরণসভার আয়োজন করা হয়।

সাংবাদিক বোরহান উদ্দিনের সভাপতিত্বে এবং অধ্যাপক লিয়াকত আলী খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা মরহুম আনোয়ারুল হক আনোয়ারের কর্মময় জীবন, সাংবাদিকতায় তার অবদান ও পেশাগত সততা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

স্মরণসভায় উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের নোয়াখালী প্রতিনিধি আলমগীর ইউসুফ, কালের কণ্ঠের প্রতিনিধি শামসুল হাসান মিরন, এনটিভির স্টাফ রিপোর্টার মাসুদ পারভেজ, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাইফুল্যাহ কামরুল, সাংবাদিক মেজবাহ উল হক মিঠু, প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, প্রথম আলোর প্রতিনিধি মাহবুবুর রহমান, দৈনিক ইনকিলাবের নোয়াখালী জেলা প্রতিনিধি এহসানুল আলম খসরু, ৭১ টেলিভিশনের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, এসএ টেলিভিশনের প্রতিনিধি আব্দুর রহিম, ডেইলি স্টার ও সমকালের প্রতিনিধি আনোয়ারুল হায়দার, এখন টিভির প্রতিনিধি নাসিম শুভ, দৈনিক এ সময় নোয়াখালীর সম্পাদক গোলাম কিবরিয়ার রাহাত, জনকণ্ঠের প্রতিনিধি শাহাদাত বাবুসহ নোয়াখালী জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

বক্তারা বলেন, আনোয়ারুল হক আনোয়ার ছিলেন একজন সাহসী, নিষ্ঠাবান ও আদর্শ সাংবাদিক। তার মৃত্যুতে নোয়াখালীর সাংবাদিকতা অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা আজও পূরণ হয়নি। নতুন প্রজন্মের সাংবাদিকদের তার আদর্শ অনুসরণ করার আহ্বান জানান তারা।

স্মরণসভা শেষে দৈনিক সংগ্রামের নোয়াখালী জেলা প্রতিনিধি ডা. বোরহান উদ্দিনের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

স্মরণসভা,তৃতীয় মৃত্যুবার্ষিকী,সাবেক সাধারণ সম্পাদক,নোয়াখালী প্রেসক্লাব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত