ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

মাগুরায় প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মাগুরায় প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মাগুরার শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে মঙ্গলবার দুপুরে সংগঠনের নিজস্ব কার্যালয়ে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও সদস্য নবায়ন অনুষ্ঠিত হয়েছে।

শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মো. আব্দুল্লাহ এর সভাপতিত্বে এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মো. সাইফুল্লাহ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুন্সি নাসিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. মহসিন মোল্যা, বিশিষ্ট সমাজসেবক মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উপদেষ্টা মো. শহীদ মোল্যা, সহ-সভাপতি মোছা. মিরান্নাহার, সাধারণ সম্পাদক খোন্দকার দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোছা. সাথী খাতুন, প্রচার সম্পাদক মো. রেজওয়ান বিশ্বাস, অর্থ সম্পাদক কাকলী বেগম, সদস্য মনোয়ারা বেগম, সাহিদা বেগম প্রমুখ।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মো. আব্দুল্লাহ জানান, আজ থেকে আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও সদস্য নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। যা আগামী ১০ দিন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

শীতবস্ত্র বিতরণ,প্রতিবন্ধী কল্যাণ সংস্থা,মাগুরা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত