ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সভা

নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সভা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ ফখরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি উপজেলা জিরো পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, নোয়াখালী-৫ আসনে বিএনপির জনপ্রিয় নেতা মুহাম্মদ ফখরুল ইসলামকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এ ধরনের রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ড গণতন্ত্রের পরিপন্থী বলে মন্তব্য করেন তারা।

নেতৃবৃন্দ অবিলম্বে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অন্যায়ভাবে হয়রানি বন্ধ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই সেলিম, আবদুল হাই, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল হাসান নোমানসহ কোম্পানীগঞ্জ ও বসুরহাট পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভা,বিএনপির বিক্ষোভ,নোয়াখালী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত