ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ নামের একটি জাহাজে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়, এখন পর্যন্ত কোনা হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, আগুন নির্বাপণের কাজ চলছে, জাহাজটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যটকরা জাহাজে ছিলেন না।

তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

সেন্ট মার্টিন,জাহাজ,আগুন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত