ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ব্রাহ্মণবাড়িয়ায় গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত

নাগরিক সম্পৃক্ততা, গণতান্ত্রিক সংস্কার ও বিশ্বাসযোগ্য নির্বাচন বিষয়ক কার্যক্রমের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় গণতন্ত্র অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজে ১৮ ঊর্ধ্ব নতুন ভোটারদের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করে সুজন-সুশাসনের জন্য নাগরিক ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি।

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সুজনের সভাপতি আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ.জেড.এম. আরিফ হোসেন।

ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর ফাহিম মুনতাসিরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক এ.কে.এম. শিবলী। প্রধান বক্তা ছিলেন জাতীয় কমিটির সদস্য একরাম হোসেন।

এছাড়া বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের উপাধ্যক্ষ শামীম আহমেদ, সহ-সভাপতি আব্দুস সালাম, সহ-সভাপতি আবু হোরায়রা, সাংগঠনিক সম্পাদক দীপ রায়, জেলা খেলাঘর সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, নির্বাহী কমিটির সদস্য ইস্কান্দর মির্জা, মুক্তিযোদ্ধা মতি লাল বনিক।

প্রতিযোগিতায় ২৫০ জন নতুন ভোটার অংশগ্রহণ করেন। পরে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট, মেডেল এবং সার্টিফিকেট প্রদান করেন অতিথিরা।

ব্রাহ্মণবাড়িয়া,গণতন্ত্র অলিম্পিয়াড
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত