
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার পাঁচটি আসনের প্রার্থীদের মধ্যে বুধবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা ৪০ জন প্রার্থীর মধ্যে এসব প্রতীক বরাদ্দ করেন।
এবার গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ৮ জন, গাইবান্ধা-২ (সদর) আসনে ৭ জন, গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে ১০ জন, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ৬ জন এবং গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী (ধানের শীষ), পরমানন্দ দাস (কাঁচি), মোছা. ছালমা আক্তার (কলস), মো. কাওছার আজম হান্নু (প্রজাপতি), মো. মাজেদুর রহমান (দাঁড়িপাল্লা), মো. মোস্তফা মহসিন (ঢেঁকি), মো. রমজান আলী (হাত পাখা) এবং শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল)।
গাইবান্ধা-২ (সদর) আসনে আহসানুল হাবীব সাঈদ (কাঁচি), মিহির কুমার ঘোষ (কাঁস্তে), মোহাম্মদ আব্দুল মাজেদ (হাত পাখা), মো. আনিসুজ্জামান খান বাবু (ধানের শীষ), মো. আব্দুর রশীদ সরকার (লাঙ্গল), মো. আব্দুল করিম (দাঁড়িপাল্লা) এবং মো. শাহেদুর রহমান (কলম)।
গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক (ধানের শীষ), আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম (দাঁড়িপাল্লা), এসএম খাদেমুল ইসলাম খুদি (ঘোড়া), মইনুর রাব্বী চৌধুরী (লাঙ্গল), মো. আজিজার রহমান (ঢেঁকি), মো. আব্দুল্লাহ আদিল (কাঁস্তে), এটিএম আওলাদ হোসাইন (হাত পাখা), মো. মনজুরুল হক (কলম), মো. মোছাদ্দিকুল ইসলাম (আপেল) এবং মো. সুরুজ মিয়া (ট্রাক)।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে কাজী মশিউর রহমান (লাঙ্গল), মোহাম্মদ শামীম কায়সার (ধানের শীষ), মো. আতোয়ারুল ইসলাম (কোদাল), আব্দুর রউফ আকন্দ (মোটরসাইকেল), আব্দুর রহিম সরকার (দাঁড়িপাল্লা) এবং সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন (হাত পাখা)।
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে এএইচএম গোলাম শহীদ রঞ্জু (মোটরসাইকেল), নাহিদুজ্জামান নিশাদ (হাঁস), মোছা. রাহেলা খাতুন (কাঁচি), মো. আজিজুল ইসলাম (হাত পাখা), মো. আব্দুল ওয়ারেছ (দাঁড়িপাল্লা), ফারুক আলম সরকার (ধানের শীষ), শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল), শ্রী নিরমল (কাঁস্তে) এবং হাসান মেহেদী বিদ্যুৎ (ঘোড়া)।