ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তার অভিযানে জরিমানা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তার অভিযানে জরিমানা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চারটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নানা অপরাধে এসব প্রতিষ্ঠানে জরিমানা করা হয়।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত আলমডাঙ্গা পৌর এলাকার পৃথক স্থানে এ অভিযান পরিচালিত হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, আলমডাঙ্গা শহরের ওয়েল মিল, বেকারি, হোটেলসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।

অধিকাংশ প্রতিষ্ঠানে একটি লাইসেন্স থাকলেও আরেকটি নেই, কোথাও লাইসেন্স থাকলেও মেয়াদ নেই। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনসহ নানা প্রকার অনিয়ম থাকায় ৪টি প্রতিষ্ঠানে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আলমডাঙ্গা আনন্দধাম সড়কের মেসার্স আলিফ ওয়েল মিলসে অভিযানকালে সরিষার মধ্যে কবুতরের বিষ্ঠা, অস্বাস্থ্যকর পরিবেশ, কোনো লাইসেন্স নবায়ন না করাসহ নানা অপরাধে ওয়েল মিলসের মালিক রফিকুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মডার্ন বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে বেকারি পণ্য উৎপাদনের অপরাধে মালিক ফিরোজ রহমানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া আলমডাঙ্গা শহরের হাইরোডে ট্রেড লাইসেন্স না থাকায় মেসার্স অভি ট্রেডার্সের মালিক ওলিদুন্নবীকে ১০ হাজার টাকা এবং একই স্থানে মজিদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে পানির পাত্রসহ বিভিন্ন অপরাধে মালিক মিলনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানা,ভোক্তার অভিযান,চুয়াডাঙ্গার আলমডাঙ্গা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত