ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

নোয়াখালীর সোনাইমুড়ীতে স্বেচ্ছাশ্রমে ব্রীজ ও সড়ক মেরামত

নোয়াখালীর সোনাইমুড়ীতে স্বেচ্ছাশ্রমে ব্রীজ ও সড়ক মেরামত

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় দীর্ঘদিনের অবহেলায় ক্ষতিগ্রস্ত ব্রীজ ও সড়ক সংস্কারে স্বেচ্ছাশ্রমে মেরামত কাজ শুরু করেছে স্থানীয় বিএনপি। বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বুধবার সকালে সোনাইমুড়ী উপজেলার বিজয়নগর ও কাঠালী সড়কের গুরুত্বপূর্ণ একটি ব্রীজসহ প্রায় দুই কিলোমিটার সড়কের মেরামত কাজের উদ্বোধন করা হয়।

এ কর্মসূচির অর্থায়ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ডি এম সাইফুল ইসলাম কিরন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সোনাইমুড়ী পৌরসভার বিএনপির সাবেক কাউন্সিলর ও পৌরসভার বিএনপির যুগ্ম আহবায়ক ডা. জালাল আহমদ।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়ক ও ব্রীজটির বেহাল অবস্থার কারণে এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছিল। বর্ষা মৌসুমে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যেত এবং শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীদের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মেরামত কাজে এগিয়ে আসেন।

মেরামত কাজ চলাকালে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মেশারেফ হোসেন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, জনগণের দুঃখ-কষ্ট লাঘব করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। রাষ্ট্রীয়ভাবে প্রয়োজনীয় উন্নয়ন না হলেও বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে।

ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ব্রীজ ও সড়ক মেরামত,সোনাইমুড়ীতে স্বেচ্ছাশ্রম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত