
দিনাজপুরে জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে কাদের বকস্ মেমোরিয়াল কলেজ এর সহযোগিতায় কাদের বকস্ মেমোরিয়াল কলেজ মাঠে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নূরুল ইসলাম।
কাদের বকস্ মেমোরিয়াল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল এর সভাপতিত্বে উদ্বোধনের পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কাদের বকস্ মেমোরিয়াল কলেজ-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরদার কুদরত-ই-খুদা, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান, বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. দলিলুর রহমান।
আহ্বায়ক
কলেজ-এর
জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, হ্যান্ডবল, দাবা, এ্যাথলেটিক্স, ক্যারাম, সাঁতারসহ ২২টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় কাদের বকস্ মেমোরিয়াল কলেজ ও বিরল সরকারি কলেজ ফুটবল খেলায় মোকাবেলা করে।
প্রতিযোগিতায় ৮টি কলেজ, দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর সরকারি মহিলা কলেজ, কাদের বকস্ মেমোরিয়াল কলেজ, আদর্শ মহাবিদ্যালয়, বিরল সরকারি কলেজ, বীরগঞ্জ সরকারি কলেজ, আবতাবগঞ্জ সরকারি কলেজ, ফুলবাড়ী সরকারি কলেজ অংশ নেয়।
রেফারি