ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

‘আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে চাঁদাবাজ থাকবেনা’

‘আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে চাঁদাবাজ থাকবেনা’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো চাঁদাবাজ থাকবে না। চাঁদাবাজদের হাত থেকে আমরা বাংলাদেশকে উদ্ধার করতে চাই। দেশের বিচার ব্যবস্থা ধনী-গরিব, শিক্ষিত-অশিক্ষিত সবার জন্য সমান হবে। অর্থের বিনিময়ে আর কখনো বিচার কেনা যাবে না।’

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড় ময়দানে ১০ দলীয় ঐক্যজোট আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ থেকে দুর্নীতিকে চিরতরে বিদায় করতে হবে। দেশের টাকা লুট করে বিদেশে ‘বেগম পাড়া’ গড়ে তোলার সংস্কৃতি বন্ধ করতে হবে। যারা জনগণের অর্থ আত্মসাৎ করে বিদেশে সম্পদ গড়েছে, তাদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় শাস্তির ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, “আমরা এমন একটি সম্প্রীতির বাংলাদেশ চাই যেখানে ধর্মে ধর্মে কোনো সংঘাত থাকবে না। সকল ধর্ম-বর্ণের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা হবে।”

দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি মুস্তাকুর রহমান জাহিদসহ ১০ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতৃবৃন্দ। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

বাংলাদেশ,চাঁদাবাজ,জামায়াত আমির,দিনাজপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত