ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

হাজীগঞ্জে বিএনপি’র দুই পৃথক কর্মী সভা অনুষ্ঠিত

হাজীগঞ্জে বিএনপি’র দুই পৃথক কর্মী সভা অনুষ্ঠিত

“সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১২ নং দ্বাদশগ্রাম ও ১ নং রাজারগাঁও ইউনিয়নে শুক্রবার (২৩ জানুয়ারি) বিএনপি আয়োজিত দুই পৃথক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

দ্বাদশগ্রাম ইউনিয়নের চেঙ্গাতলী বাজার দলীয় কার্যালয়ে বিকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি আহ্বায়ক আনিসুজ্জামান মাস্টার। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন বাবুল। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ মনিরুজামান মনির। বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব এম.এ. রহিম পাটওয়ারী। সভায় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

রাজারগাঁও ইউনিয়নের দলীয় কার্যালয়ে রাতের সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান। সভা পরিচালনা করেন যুবদলের সাবেক সভাপতি মোঃ ফজলুল করিম। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ মনিরুজামান মনির, এবং বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব এম.এ. রহিম পাটওয়ারী ও যুগ্ন-আহ্বায়ক মোঃ কামরুজামান নেছার। সভায় ইউনিয়ন ও উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

চাঁদপুর,হাজীগঞ্জ,বিএনপি,কর্মী সভা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত