ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

লালমনিরহাট সীমান্তে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাট সীমান্তে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত পথে ভারতে প্রবেশের সময় রাশেদুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তার বাড়ি পাটগ্রাম উপজেলা বাউড়া এলাকায়।

শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাংগাটারী বিওপি ক্যাম্পের অধীন ৮০১/১১ নম্বর পিলারের কাছ দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে রাশেদুল ইসলাম। এসময় ভারতীয় ৩০ বিএসএফ এর নিউ কুচলিবাড়ি ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।

বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম।

পাটগ্রাম উপজেলার আওতাধীন ৬১বিজিবি'র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, আটককৃত বাংলাদেশিকে ফেরত আনার বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

লালমনিরহাট,পাটগ্রাম,সীমান্ত,বিএসএফ,বিজিবি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত