ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় ‘খলিল মালিক হসপিটাল’-এর উদ্বোধন করলেন গভর্নর

চুয়াডাঙ্গায় ‘খলিল মালিক হসপিটাল’-এর উদ্বোধন করলেন গভর্নর

চুয়াডাঙ্গায় চারতলা বিশিষ্ট অলাভজনক ‘খলিল মালিক হাসপাতাল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা শহরের ঈদগাহপাড়ায় ফলক উন্মোচনের মাধ্যমে হাসপাতালটির শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গার কৃতী সন্তান ও খলিল মালিক হাসপাতালের প্রতিষ্ঠাতা আমেরিকান প্রবাসী প্রফেসর ড. সাদিকুর রহমান মালিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গভর্নর ড. আহসান এইচ মনসুর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ, কিডনি বিশেষজ্ঞ ডা. ফাহিম মালিক, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশিদ এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সিআইপি সাহিদুজ্জামান টরিক।

গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, মানুষ একসময় নেয়, একসময় দেয়। ডাক্তার সাদিকুর মালিক যেটা করেছে এটাকে টিকিয়ে রাখতে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আমরা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেই তাহলে তাঁরা উৎসাহিত হবে। সেজন্য এখানে এসেছি।

তিনি আরও বলেন, সবাইকে সহযোগিতা করতে হবে। স্থানীয় প্রশাসন সহযোগিতা করবেন। যে যার অবস্থান থেকে সহযোগিতা করবেন। এখানে কেউ লাভ করতে আসেনি। সরকারি সহযোগিতা করতে হয়। এখানে সরকারের কোনো ব্যয় হচ্ছে না বরং সেবা করছে। সরকারি হাসপাতালের সহযোগিতা হবে। সবাই যেন শিকড়ের দিকে ফিরে আসেন। সবাই যেন ভিটাবাড়ির জন্য কিছু না কিছু করেন। এ হাসপাতাল ভালোভাবে চলবে সেই প্রত্যাশা করছি।

উদ্বোধনী অনুষ্ঠানের শেষ পর্যায়ে হাসপাতালের পক্ষ থেকে প্রধান অতিথি গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং প্রতিষ্ঠাতা ড. সাদিকুর রহমান মালিককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

চুয়াডাঙ্গা,বাংলাদেশ ব্যাংক,গভর্নর ড. আহসান এইচ মনসুর,খলিল মালিক হাসপাতাল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত