ঢাকা রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

আরাকান আর্মির গুলিতে দুই বাংলাদেশি জেলে আহত

আরাকান আর্মির গুলিতে দুই বাংলাদেশি জেলে আহত

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির ছোড়া গুলিতে দুই বাংলাদেশি জেলে আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরের দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ঝিমংখালী সংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে।

আহত দুজন হলেন হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকার শেখ কামালের ছেলে মো. সোহেল (১৬) এবং একই এলাকার মো. ইউনুসের ছেলে মো. ওবাইদুল্লাহ (১৭)।

গুলিবিদ্ধ মো. ওবাইদুল্লাহর মামা মোহাম্মদ ইসমাইল বলেন, নৌকাযোগে মাছ ধরার সময় মিয়ানমার সীমান্তের দিক থেকে আরাকান আর্মির সদস্যরা জেলেদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে সোহেল ও ওবাইদুল্লাহ গুলিবিদ্ধ হয়ে আহত হন।

পরে স্থানীয় জেলেরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নিয়ে যান।

তিনি আরও বলেন, সোহেলের বাম পা ও হাতে এবং ওবাইদুল্লাহর মাথায় গুলি লাগে। বর্তমানে দু’জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) খোকন কান্তি রুদ্র বলেন, নাফ নদীতে দুই জেলে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আহত,দুই বাংলাদেশি জেলে,আরাকান আর্মির গুলি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত