
চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলায় উচ্চমূল্য চিতল কাপ মিশ্র চাষের আওতায় ফলাফল প্রদর্শন ও প্রতি রূপায়ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ৩টার সময় ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে ও পিকে এস এফ-এর সহযোগিতায় দামোদর উপজেলার জুড়ানপুর ইউনিয়নে উচ্চমূল্যের চিতল-কাপ মিশ্র চাষের আওতায় ফলাফল প্রদর্শন ও প্রতি রূপায়ণ সভা অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা গার্লস স্কুল এন্ড কলেজের প্রভাষক ও জুড়ানপুর ইউনিয়ন কৃষি মোর্চার সভাপতি মো. আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ানপুর ১ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মো. খলিলুর রহমান, জুড়ানপুর পার্ক ইয়ং ক্লাবের সভাপতি ও সাবেক সেনা সদস্য মো. হামিদুল হক, কৃষি মোর্চা জুড়ানপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আশরাফুল হক, জুড়ানপুর পার্ক ইয়ং ক্লাবের সাধারণ সম্পাদক আল মাসুম বাবু।
শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন সুমন আলী, সহকারী মৎস্য কর্মকর্তা ওয়েভ ফাউন্ডেশন।
এছাড়া মাছ চাষের সফলতা নিয়ে আলোচনা করেন মৎস্য চাষী তোহিদুল ইসলাম।