ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

জনগণই বিএনপির মূল শক্তি: মাহমুদ হাসান খান বাবু 

জনগণই বিএনপির মূল শক্তি: মাহমুদ হাসান খান বাবু 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি বহুল কাঙ্ক্ষিত এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ধানের শীষের পক্ষে নির্বাচনী পথসভা করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির ও বিজিএমইএ সভাপতি চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকল ৩টায় দামুড়হুদা উপজেলার দর্শনা মুক্তমঞ্চে পথসভা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনা পৌরসভার ৮টি ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লার বাজার, চায়ের দোকান-সহ বিভিন্ন মোড়ে মোড়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় এবং ধানের শীষের নির্বাচনী পথসভায় করেন।

পথসভায় মাহমুদ হাসান খান বাবু বলেন, আপনারা ১৭ বছর ভোট দিতে পারেননি, বিএনপি মানুষের ভোটের অধিকার ফেরত দিতে দীর্ঘ সংগ্রাম করেছে। ফ্যাসিস্ট হাসিনা বলেছে দেশটা নাকি তার বাবার। কিন্তু দেশ সবার। গণতন্ত্র এমন একটা জিনিস এটা আপনাদের অধিকার। হাসিনা ও তার তাবেদাররা নিজেদের আখের গুছিয়েছে। ভাগাভাগির রাজনীতিতে বিএনপি কখনও যায় না। আপনাদের জন্য বিএনপি লড়ছে। আপনাদের ভোটের অধিকারের জন্য লড়ছে৷ বিএনপিকে আপনারা ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দিলে, আপনাদের নিয়ে একটি বৈষম্যমুক্ত দেশ গঠন করবো।

তিনি বলেন, আমি নারীদের জন্য নারীদের সম্মানের জন্য যতটুকু দরকার ততটুকুই করবো৷ আমরা আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই। আমরা চাই মানুষ সুষ্ঠুভাবে ভোট দিয়ে তাদের অধিকার প্রয়োগ করুন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আপনাদের নিয়ে দেশ থেকে বৈষম্য দূর করতে চায়। আপনাদের কাছে অনুরোধ, আপনারা বিএনপিকে ভোট দিন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের অত্যাচারে মানুষ ঠিকমতো ঘুমাতে পারেনি। বিএনপি সর্বস্তরে আইনের শাসন তৈরি করবে। যখন দেশে আইনের শাসন ছিল না, ছিল হাসিনার শাসন, তখন সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের ছেড়ে যাননি।

মাহমুদ হাসান বলেন, আপনারা ধানের শীষে ভোট দেবেন। আপনাদের সেবা করার সুযোগ দেবেন। আপনারা দেশের মালিক, আপনাদের মূল্যবান ভোট দিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবেন। বিএনপি গত ১৭ বছর দেশের মালিকানায় জনগণের অধিকার ফিরিয়ে দেবার জন্য সংগ্রাম করেছে। আগামী ১২ ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ জনগণ ফিরে পাবে তাদের ভোটের অধিকার। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। প্রত্যেকটি ভোটারদের কাছে আমাদের পৌঁছাতে হবে। রাষ্ট্রীয় সম্পদের সুষম বন্টন করে ধনী দরিদ্রের বৈষম্য দূর করতে, ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করতে। বিএনপি শ্রমের ন্যায্য মজুরি নিশ্চিত করতে, বেকারত্ব দূর ও কর্মসংস্থান সৃষ্টি করতে।

নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু, পৌর বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য নাহারুল ইসলাম, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক মাহাবুবুল ইসলাম খোকন সাংবাদিক শরীফ উদ্দীন শরীফ, দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক হাজী খন্দকার শওকত আলী, দর্শনা পৌর বিএনপির অন্যতম সমন্বয়ক এনামুল হক শাহ মুকুল, দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সমন্বয়ক আলহাজ্ব মশিউর রহমান, দর্শনা থানা কৃষকদলের আহবায়ক আশরাফুল হক বিপ্লব, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মিঠু, আপু সুলতান, জিয়াউল হক শাহিন, যুবদল নেতা সেলিম মেহবুব লিটন, সিএন্ডএফ ব্যবসায়ী রফিকুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা সেলিম মাহফুজ মিলটন-সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

জনগণ,বিএনপি,চুয়াডাঙ্গা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত