ঢাকা মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থীর মৃত্যু, দুপুরে প্রথম জানাজা

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থীর মৃত্যু, দুপুরে প্রথম জানাজা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলহাজ্ব নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে জামায়াতের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়েছে। পোস্টে বলা হয়, ‘নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।’

জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান জানান, আলহাজ্ব নুরুজ্জামান বাদল দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু নির্বাচনকে সামনে রেখে তিনি ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে প্রতিদিন ডায়ালাইসিস করতেন। মঙ্গলবার রাতে সমস্যা বেড়ে যায়। পরে রাত সাড়ে দশটার দিকে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আলহাজ্ব নুরুজ্জামান বাদল ইন্তেকাল করেন।

আজ বুধবার দুপুরে শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক সংলগ্ন পৌর ঈদগাহ মাঠে তার প্রথম জানাজা এবং বিকেল ৫টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন,শেরপুর-৩,আলহাজ্ব নুরুজ্জামান বাদল,জামায়াতে ইসলামী,মৃত্যু,ইন্তেকাল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত