ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে তিনি এই প্রবীণ রাজনীতিকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

সেখানে অবস্থানকালে ডা. শফিকুর রহমান মির্জা আব্বাসের স্ত্রীসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানতে চান।

এ সময় তিনি মহান রবের কাছে অসুস্থ মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন।

হাসপাতালে পরিদর্শনের সময় জামায়াত আমিরের সঙ্গে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানা শাখার সভাপতি ডা. এস এম খালিদুজ্জামান উপস্থিত ছিলেন।

হাসপাতালে জামায়াত আমির,অসুস্থ মির্জা আব্বাস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত