ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

চাঁদপুর কর্মসংস্থান সৃষ্টিতে জামায়াতের কার্যক্রম অব্যাহত

চাঁদপুর কর্মসংস্থান সৃষ্টিতে জামায়াতের কার্যক্রম অব্যাহত

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কর্মহীনদের মাঝে রিকশা ও ভ্যানগাড়ি প্রদান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে শহরের মিশন রোড শাহী জামে মসজিদের সামনে গুনরাজদীর বাসিন্দা সিরাজুল ইসলাম গাজী নামে ব্যক্তিকে একটি রিকশা প্রদান করা হয়। এর আগে, গত ৪ মার্চ পাঁচজন দরিদ্র ব্যক্তিকে ৫টি ভ্যানগাড়ি প্রদান করা হয়েছিল।

আনুষ্ঠানিকভাবে সিরাজুল ইসলাম গাজীর হাতে রিকশার চাবি তুলে দেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।

তিনি বক্তব্যে বলেন, সিরাজুল ইসলাম গাজী অসহায় অবস্থায় আছেন জেনে আমরা তাকে একটি রিকশা কিনে দেওয়ার উদ্যোগ নেই। আল্লাহর ইচ্ছায় খুব দ্রুত সময়ের মধ্যে একটি রিকশার ব্যবস্থা হয়। আমি নিজে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে চাঁদপুর-৩ আসনের জনগণের সাথে কথা দিয়েছি সব সময় আপনাদের পাশে থাকব। নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত অসহায় মানুষের পাশে আছি এবং থাকব। আশা করি এই রিকশা পরিচালনার মাধ্যমে তিনি জীবিকার ব্যবস্থা করতে পারবেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শুধুমাত্র ক্ষমতায় নয়, মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। এভাবে সমাজের প্রত্যেক স্তরে কোরআনের সমাজ কায়েম হলে কোনো মানুষ না খেয়ে থাকবে না এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডাভোকেট মো. শাহজাহান খান। উপস্থিত ছিলেন জামায়াত নেতা আব্দুর শুক্কুর মাস্তান, সমাজ সেবক আব্দুল কাদির মিয়াসহ শহর জামায়াতের নেতারা।

রিকশা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন সিরাজুল ইসলাম গাজী। তিনি বলেন, আমার অসহায় অবস্থায় জামায়াতে ইসলামী পাশে দাঁড়িয়েছে এটি আমার স্মরণে থাকবে।

চাঁদপুর,শহর জামায়াত,কর্মসংস্থান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত