ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে বিএনপির ‘আওয়ার পলিসি, ইউর ফিউচার’ শীর্ষক সেমিনার

রংপুরে বিএনপির ‘আওয়ার পলিসি, ইউর ফিউচার’ শীর্ষক সেমিনার

রংপুরে ‘আওয়ার পলিসি, ইউর ফিউচার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে রংপুর শিল্পকলা একাডেমিতে বিএনপির রিসার্চ এন্ড মনিটরিং সেলের আয়োজনে সেমিনারে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মপরিকল্পনার মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিসার্চ এন্ড মনিটরিং সেলের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।

এসময় মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর ৩ সদর আসনের ধানের শীষের প্রার্থী সামসুজ্জামান সামু, অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন সদস্য সচিব, রংপুর মহানগর বিএনপি, শহিদুল ইসলাম মিজু সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রংপুর মহানগর বিএনপি, যুবদল রংপুর বিভাগীয় নেতা নাজমুল আলম নাজু ছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ও ড. সাইমুম পারভেজ শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন এবং কর্মসূচির বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোকপাত করেন।

বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করেই দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সম্ভব। এজন্য শিক্ষার্থীদের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হবে।

সেমিনার,‘আওয়ার পলিসি, ইউর ফিউচার’,রংপুর বিএনপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত