
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলাধীন ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়ন এবং ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে ধড্ডা দিঘির পাড় মাঠে, বেলঘর আড়ং এবং গঙ্গানগরে পৃথক তিনটি পথসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণমানুষের নেতা বিএনপি মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক।
তিনি বলেন, বিএনপি সব সময় জনগণের অনুভূতি নিয়ে কাজ করে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠনের মাধ্যমে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে।
১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়ন পথসভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য মোঃ সোহেল রানা রুবেল।
হাটিলা পশ্চিম ইউনিয়ন পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন কাঞ্চন।
৮ নং হাটিলা পূর্ব ইউনিয়ন পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বেলায়েত হোসেন বাবলু চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মানিক।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য আওলাদ হোসেন নবী, মোশারফ হোসেন স্বপন, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য খালেদ মাহমুদ মিঠু, বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ন কবির লিটন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ইমাম হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম দীপু পাটোয়ারী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিউল্লাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য ও সাবেক মেম্বার মোঃ আলমগীর হোসেন মিয়াজী, মোঃ আবদুস সোবহান খন্দকার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মাসুদ আলম খাঁন, ইউপি যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন খাঁনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।