
চাঁদপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্যতম ঐতিহ্যবাহী হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ আয়োজিত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে অত্র প্রতিষ্ঠানে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সুশিক্ষার পাশাপাশি খেলাধুলা, সুস্থ বিনোদন এবং মহৎ জ্ঞান চর্চা করতে হবে। কারণ খেলাধুলা শরীর ও মনকে উৎকর্ষ করে।
প্রধান অতিথি আরও বলেন, বিশ্বায়নের যুগে তোমরা আধুনিক শিক্ষায় সুশিক্ষিত হয়ে পিতা-মাতার কষ্টার্জিত টাকা কাজে লাগাতে হবে এবং দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত হতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম জাহাঙ্গীর আলম, ইউআরসির ইন্সট্রাক্টর মো. জাকির হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক খালেদ মাহমুদ মিঠু। সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. আবু ছাইদ।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া সুলতানা, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. হোসাইনুল আজম।
অনুষ্ঠান সঞ্চালন করেন প্রভাষক মো. কামরুল হাসান। আলোচনা শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ী এবং রানার্স আপ ও কৃতি মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন।
উপস্থিত ছিলেন সাবেক উপাধ্যক্ষ শাহ জামাল তালুকদার, আনিসুর রহমান তালুকদার, সাবেক কাউন্সিলর মনির হোসেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক মালেকা পারভীন, প্রভাষক তাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক জহিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ।