ঢাকা শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

বাংলাদেশ আজকে কারো কাছে নিরাপদ নয়: বুলু

বাংলাদেশ আজকে কারো কাছে নিরাপদ নয়: বুলু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও মনোনীত প্রার্থী বরকত উল্লাহ বুলু বলেছেন, বাংলাদেশ আজকে কারো কাছে নিরাপদ নয়। সবসময় নিরাপদ ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাদের কাছে এবং সকল উন্নয়ন হয়েছে বিএনপির মাধ্যমে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।

ইউনিয়নের ইতালি প্রবাসী মোহাম্মদ মানিক-এর আয়োজনে নরোত্তমপুর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি রফিক উল্লাহ পাটোয়ারীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সাবেক যুবদলের সভাপতি সামছু তীব্রিজ স্বফন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আলি হোসেন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক প্রার্থী নুরল হক সবুজ-সহ আরো অনেকেই।

বাংলাদেশ,নিরাপদ,বুলু,নোয়াখালী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত