ঢাকা বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

হাজীগঞ্জে বিএনপির ২টি পৃথক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

হাজীগঞ্জে বিএনপির ২টি পৃথক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলাধীন ৬নং বড়কূল পূর্ব ইউনিয়ন এবং ৭নং হাটিলা পশ্চিম ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বড়কূল বালিকা উচ্চ বিদ্যালয় এবং রামচন্দ্রপুর ভূঁইয়া একাডেমি মাঠে অনুষ্ঠিত পৃথক দুটি পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণমানুষের নেতা বিএনপি মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক।

তিনি বলেন, বিএনপি সব সময় জনগণের অনুভূতি নিয়ে কাজ করে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠনের মাধ্যমে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে।

৬নং বড়কূল পূর্ব ইউনিয়ন পথসভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এবং সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. হাসান মিয়াজী। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইমাম হোসেন।

৭নং বড়কূল পশ্চিম ইউনিয়ন পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইফ উল্ল্যাহ (সাইফ মাস্টার) এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ বিএনপি নেতা আহসান কলিম, ইউপি চেয়ারম্যান নুরুল আলম হেলাল মিজি, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন গাজী, উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সদস্য মো. রুহুল আমিন খাঁন, বিশিষ্ট ব্যবসায়ী প্রবাসী মীর হোসেন, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম দীপু পাটোয়ারী প্রমুখ।

সভায় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম মুন্সী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান ভূঁইয়া সেলিম, কোষাধ্যক্ষ মোঃ ওমর ফারুক মুন্সী, যুবনেতা রিপন মোল্লা, বড়কূল পশ্চিম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. আকতার হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।

নির্বাচনী পথসভা অনুষ্ঠিত,হাজীগঞ্জে বিএনপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত