ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

চাঁদপুরে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

চাঁদপুরে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

চাঁদপুরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। ৫০ জন সাংবাদিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজনে ২য় দিনের প্রশিক্ষণের শুরু হয়।

সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল সিদ্দিক। তিনি বক্তব্যে বলেন, অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষতার জন্য স্বচ্ছতার সাথে প্রশাসন নির্বাচনের কাজ করছে। চাঁদপুরে মোট ৪৬৫ জন নির্বাচনী কার্ডের জন্য আবেদন করেছেন। সকলের সহযোগিতা কামনা করছি।

অনুষ্ঠানের সভাপতি করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় প্রশিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল চৌধুরী, বি এম হান্নান, শাহাদাত হোসেন শান্ত, রহিম বাদশা, সময় টিভির জেলা প্রতিনিধি ফারুক আহমেদ ও দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমন্বয়কারী পিআইবির গবেষক মোহাম্মদ সিদ্দিক ফারুক।

২য় দিন গণমাধ্যমকর্মীদের দায়িত্ব ও কর্তব্য এবং সীমা, গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা ২০২৫, নির্বাচন রিপোর্টিং ধরন ও প্রকরণ, নির্বাচনকালে গণমাধ্যমকর্মীর শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা, ভুয়া তথ্য, অপতথ্য, ভুয়া সংবাদ, হেট স্পিচ, গুজব, প্রোপাগান্ডা ইত্যাদির মোকাবেলা গুরুত্ব, ফ্যাক্ট চেক বিষয়ের উপর প্রশিক্ষণ দেন দ্য ডেইলি ষ্টার এর সিনিয়র রিপোর্টার বাহারাম খান।

বৃহস্পতিবার প্রশিক্ষণের উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার। উদ্বোধনী দিনে প্রশিক্ষণ দেন এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক নিয়ামুল সাদেক ও ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার বাহারাম খান। তিনি ভোট, ভোটার ও নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের গঠন, কার্যাবলী, দায়িত্ব ও কর্তব্য, নির্বাচনের অংশীজন; রাজনৈতিক দল, সুশীল সমাজ, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী, নির্বাচন পর্যবেক্ষক এবং গণমাধ্যম, নির্বাচন প্রক্রিয়া, গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ এবং সংস্কার, নির্বাচনী ব্যবস্থাপনার দায়িত্ব এবং বর্তব্য, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের উপর প্রশিক্ষণ দেন। পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়।

চাঁদপুর,গণমাধ্যম,সাংবাদিক,প্রশিক্ষণ,পিআইবি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত