ঢাকা শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই: সালাহউদ্দিন আহমদ

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই: সালাহউদ্দিন আহমদ

ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন চাইনা, আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার বীর মুক্তিযোদ্ধা মাঠে কক্সবাজার-৩ আসনের ধানের শীষের প্রার্থী লুৎফর রহমান কাজলের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, মুক্তিযোদ্ধা হত্যাকারী ও সংখ্যালঘু নির্যাতনকারীরা এখন নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা শুরু করেছে।

শহীদের আকাঙ্ক্ষা পূরণে ও শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণের জন্য বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনা আছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করা হবে

সমাবেশে বিশেষ অতিথি বাংলাদেশ হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, ইনসাফের কথা বলে যারা ভোট চাচ্ছে, যারা নিজেদের শরীক দলের সাথে আসন বণ্টনে ইনসাফ করতে পারে না, তারা ক্ষমতায় গেলে ইনসাফ রক্ষা করতে পারবে না।

কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্নার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কক্সবাজার-৩ আসনের প্রার্থী লুৎফর রহমান কাজলসহ বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

ধর্ম,বিভাজন,ঐক্যবদ্ধ বাংলাদেশ,সালাহউদ্দিন আহমদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত