ঢাকা শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

চাঁদপুরে জোড়া লাগা শিশুর জন্ম, অপারেশনে সাহায্যের আবেদন

চাঁদপুরে জোড়া লাগা শিশুর জন্ম, অপারেশনে সাহায্যের আবেদন

জেলা চাঁদপুরে জন্মগ্রহণ করেছে দুই মাথাওয়ালা এক কন্যা শিশুর। শিশুটি জন্ম হয়েছে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে। প্রসূতি মায়ের নাম সুমি আক্তার। তার স্বামী মাসুদ গাজী পেশায় একজন দিনমজুর। বাড়ি জেলার ফরিদগঞ্জের পূর্ব বড়ালী গ্রামে।

শিশুটি বর্তমানে চাঁদপুর শহরের মুক্তিযোদ্ধা সড়কস্থ লেকের পাড় ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি অবস্থায় আছে।

পরিবারের সদস্যরা জানান, বাড়িতে প্রসব বেদনা শুরু হলে প্রসূতিকে এ হাসপাতালে নিয়ে আসেন। শুক্রবার রাতে সিজারের মাধ্যমে প্রসূতি এ কন্যা সন্তানের জন্ম দেন।

শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চাঁদপুরের শিশু বিশেষজ্ঞ (সার্জন) ডা. মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, শিশুটির দেহ একটি হলেও মাথা দুইটি। এটি একটি বিরল ঘটনা। জন্মগত ত্রুটির কারণে এটি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

শিশুটিকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে। অপারেশনের মাধ্যমে মাথাগুলি আলাদা করা যেতে পারে। এ অপারেশন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করা সম্ভব হবে।

ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ এই অপারেশন করানোর মতো প্রয়োজনীয় টাকা দিনমজুর পিতা মাসুদ গাজীর নেই।

তাই তিনি সমাজের বিত্তবানদের ও সমাজসেবীদের সহযোগিতা কামনা করেছেন। বিকাশ নম্বর-০১৮৮৩৫৬২০৬০। এই নম্বরে যোগাযোগ করার বিনীত অনুরোধ করেছেন দিনমজুর শিশুর পিতা মাসুদ গাজী।

অপারেশনে সাহায্যের আবেদন,জোড়া লাগা শিশু,চাঁদপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত