ঢাকা রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

বেনাপোল বন্দরে নেশা জাতীয় ট্যাবলেটসহ ভারতীয় ট্রাক চালক আটক

বেনাপোল বন্দরে নেশা জাতীয় ট্যাবলেটসহ ভারতীয় ট্রাক চালক আটক

যশোরের বেনাপোল বন্দরে অভিযান চালিয়ে ভারতীয় এক হাজার ৬০০ পিস নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ভারতীয় ট্রাক চালককে আটক করেছে বিজিবি।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বন্দরের কার্গোভেহিকেল টার্মিনাল এলাকায় এ অভিযান চালায় বিজিবি।

আটক ট্রাক চালক আনার গাজী ভারতের উত্তর ২৪ গরগনা বঁনগা থানার মনিগ্রাম সুকপুর গ্রামের হাজরা গাজীর ছেলে।

বিজিবি যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালে এক ভারতীয় ট্রাকে তল্লাশি চালায়। এসময় চালকের সিটের নিচ থেকে নেশা জাতীয় বিপুল পরিমাণ ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আসামি ও জব্দকৃত ট্যাবলেট বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল বন্দর,নেশা জাতীয় ট্যাবলেট,ভারতীয়,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত