ঢাকা রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

সুন্দরগঞ্জে মোটরসাইকেল ও গাঁজা জব্দ

সুন্দরগঞ্জে মোটরসাইকেল ও গাঁজা জব্দ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে মোটরসাইকেলের চালক ও মাদক কারবারি।

সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধর্মপুর বাজার এলাকায় অবস্থান নেয় পুলিশ। এসময় একটি সন্দেহভাজন মোটরসাইকেল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় পুলিশ সেটিকে থামানোর চেষ্টা করে। কিন্তু পুলিশের উপস্থিতি দূর থেকেই আঁচ করতে পেরে চালক মোটরসাইকেলটি রাস্তায় ফেলে রেখেই কৌশলে পালিয়ে যায়।

পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করে এবং মোটরসাইকেলের সিটের নীচে সাথে থাকা একটি বড় প্লাস্টিকের বস্তা তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক জানান, উদ্ধারকৃত গাঁজা ও মোটরসাইকেলটি থানায় নিয়ে আসা হয়েছে। পালিয়ে যাওয়া মাদক কারবারিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সুন্দরগঞ্জে,মোটরসাইকেল,গাঁজা জব্দ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত