ঢাকা সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

হাজীগঞ্জে চেয়ার মার্কার জনসভা ও গণমিছিল

হাজীগঞ্জে চেয়ার মার্কার জনসভা ও গণমিছিল

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর চেয়ারম্যান ও হাজীগঞ্জ-শাহরাস্তি (চাঁদপুর-৫) আসনের বৃহত্তর সুন্নী জোট সমর্থিত চেয়ার প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মুজাদ্দেদীর নেতৃত্বে হাজীগঞ্জ বাজারে নির্বাচনী জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারে জনসভার প্রধান অতিথি আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মুজাদ্দেদী বক্তৃতায় বলেন, চেয়ার বিজয়ী হলে দুর্নীতি, চাঁদাবাজি, মাদক ও হাজীগঞ্জ বাজারের যানজট নির্মূল করবো। শুধুমাত্র দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ হলেই দেশ সোনার দেশে পরিণত হবে।

তিনি আরও বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৫২-এর ভাষা আন্দোলন ও সকল গণঅভ্যুত্থানকে যারা হৃদয়ে লালন করে তারাই চেয়ার মার্কায় ভোট দিবেন। মুক্তিযুদ্ধবিরোধী শক্তি বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখে। দেশপ্রেমিকরা কখনো তা হতে দেবে না।

তিনি বক্তৃতায় বলেন, সমাজ ও রাষ্ট্রের শান্তির লক্ষ্যে কোরআন-সুন্নাহ্ ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার বিকল্প নাই। যারা এজিদি ইসলামে বিশ্বাস করে তারা কখনো শান্তির ইসলাম প্রতিষ্ঠা করবে না। তারা যেভাবে কারবালায় ৭২ জন আওলাদে রাসূল (দ.)-কে শহীদ করেছে, তারা একইভাবে বাংলাদেশে সুফিবাদী ইসলাম তথা শান্তির ইসলাম ধ্বংস করবে। তারা মূলত জিন্দা শয়তান। এজন্য নিজেদের বেহেশতে যাওয়ার অনুমতি না থাকলেও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিমকে বেহেশতে নিতে চায়।

বিশেষ অতিথির বক্তৃতা করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট-এর প্রেসিডিয়াম সদস্য মাওলানা আবু সুফিয়ান খাঁন আবেদী আল ক্বাদরী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শাহজাদা সৈয়দ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী, দপ্তর সম্পাদক মোঃ মঈনুদ্দিন চৌধুরী হালিম।

জনসভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা সভাপতি মোঃ জাকির হোসেন মিয়াজী।

ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা সদস্য সচিব মোঃ মনজুর আলম জনসভায় সঞ্চালনা করেন। পবিত্র কোরআন তিলাওয়াত করেন ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা সাবেক সভাপতি হাফেজ মোঃ সাখাওয়াত হোসেন মিয়াজী এবং নাতে মোস্তফা (দ.) পরিবেশন করেন ইসলামী ছাত্রসেনা হাজীগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ মোঃ মোবারক বিন তৈয়্যব।

শুভেচ্ছা বক্তৃতা করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হাজীগঞ্জ উপজেলা সভাপতি গাজী মোঃ আব্দুর রাহীম, সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন তালুকদার, ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তফা কামাল মিয়াজী, হাজীগঞ্জ উপজেলা সদস্য সচিব মোঃ শহীদুল ইসলাম, ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মোঃ নেয়ামুল ইসলাম, সহসভাপতি মোঃ মমিনুল ইসলাম রুবেল, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক খাজা মোঃ নুরুল আমিন, ইসলামী ছাত্রসেনা হাজীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মোঃ মারুফ বিল্লাহ্ প্রমুখ।

এ সময় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী যুবসেনা, ইসলামী ছাত্রসেনা, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা জেলা ও উপজেলা নেতৃবৃন্দসহ হাজারো সমর্থক উপস্থিত ছিলেন।

জনসভা ও গণমিছিল,চেয়ার মার্কা,হাজীগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত