
নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চখমিল বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের সহায়তায় শিক্ষার্থীদের মাঝে ভর্তি ফি (অর্থ) বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে চখমিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ এন এম রোকন উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দীক, স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গসহ অনেকে।
এ সময় বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের উদ্যোগে দরিদ্র মেধাবী ১ শত ৬৫ জন শিক্ষার্থীর মাঝে প্রায় দেড় লাখ টাকার ভর্তি ফি বিতরণ করা হয়।
এরপর পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।