ঢাকা সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

সাতক্ষীরা-১ আসনের জামায়াতের প্রার্থী মুহা ইজ্জত উল্লাহ

‘মায়ের কোলের শিশুদের মতো হিন্দু-খ্রিষ্টান ভাইদের নিরাপদে রাখা হবে’

‘মায়ের কোলের শিশুদের মতো হিন্দু-খ্রিষ্টান ভাইদের নিরাপদে রাখা হবে’

সাতক্ষীরায়-১ (তালা-কলারোয়া) আসনের জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মুহা. ইজ্জত উল্লাহ বলেন, বিগত ১৫ বছর সাতক্ষীরা তালা-কলারোয়ায় কোনো উন্নয়ন হয়নি। আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যদি আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আগামী পাঁচ বছরে তালা-কে পৌরসভা এবং পাটকেলঘাটাকে উপজেলা করার ব্যাপারে আমরা আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাব। একই সাথে তালা-কলারোয়া উপজেলাকে চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসমুক্ত করার ব্যাপারে সর্বপ্রথম প্রচেষ্টা চালানো হবে। তালা-কলারোয়ার জলাবদ্ধতা নিরসনে প্রচেষ্টা চালানো হবে, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট কার্পেটিং করে মেরামত করা হবে।

তিনি আরো বলেন, আগামীদিনের বাংলাদেশ জামায়াত ইসলামী যদি সরকার গঠন করতে পারে তাহলে নির্বাচনী ইশতেহারের ঘোষণা অনুযায়ী নারীদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় কাজ করা হবে এবং সংসদের কয়েকটি মন্ত্রণালয় নারী মন্ত্রী করা হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা বলফিল্ডে উপজেলা জামায়াত আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির অধ্যক্ষ ইজ্জতুল্লা বলেন, চাঁদা না দেওয়ার অভিযোগে শিশু কন্যাকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে হিরন্ময় মন্ডলকে যেভাবে প্রহার করা হয়েছে তাতে আহত অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি আমি উদ্ধতন প্রশাসনকে জানিয়েছি। সরকারী প্রশাসন যদি এই হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে জামায়ত ইসলামী ও ইসলামী ছাত্রশিবির কর্মীরাই এই সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। তারা যে এই সন্ত্রাসী কার্যকলাপ করছে এর বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলবো এবং তাদের নিরাপত্তার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। এই এলাকার হিন্দু ও খ্রিস্টান ভাইদের নিরাপত্তার ব্যাপারে আমরা প্রচেষ্টা চালিয়ে যাব এবং তাদের জন্য আমরা পর্বতসম দেয়াল নিয়ে দাঁড়িয়ে যাব।

তিনি আরো বলেন, এই এলাকার হিন্দু ও খ্রিষ্টান ভাইদের নিরাপত্তার ব্যাপারে আমরা দায়িত্ব গ্রহণ করলাম। মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ থাকে ঠিক সেইভাবে তালা-কালোরোয়ায় আপনারাও নিরাপদে বসবাস করতে পারবেন। আমরা নির্বাচিত হতে পারলে পাটকেলঘাটার মন্দির ও শ্মশানঘাটগুলো আধুনিকায়ন করার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখবো।

অধ্যক্ষ ইজ্জতুল্লা বলেন, ৫ আগস্টের পরে এই এলাকার ব্যবসায়ীদের যেভাবে চাঁদাবাজির শিকার করা হয়েছে, সন্ত্রাস সৃষ্টি করা হয়েছে, তাদের সম্পদ লুট করা হয়েছে, এভাবে আর চলতে দেওয়া যাবে না। সারা তালা কলারোয়ার ব্যবসায়ীরা ও হিন্দুরা ৫ আগস্টের পরবর্তী যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল, তাদের সম্পদ লুট করা হয়েছিল, টাকা পয়সা লুট করা হয়েছে, এটা আর করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ পাটকেলঘাটা বাজারকে আধুনিকায়ন করব এবং তালা ও কলারোয়ার সকল ব্যবসায়ীরা যাতে নিরাপত্তার সাথে ব্যবসা-বাণিজ্য করতে পারে সেই ব্যাপারে আমাদের প্রচেষ্টা থাকবে। কোনো ব্যবসায়ীকে যাতে আর চাঁদা দিতে না হয় সেই ব্যবস্থা করা হবে।

তিনি আরো বলেন, পাটকেলঘাটাকে উপজেলা করার পাশাপাশি একটি হাসপাতাল করার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখব। তাই আগামী ১২ তারিখের ব্যাপারে আপনারা এখন থেকেই সতর্ক হোন। ইতোমধ্যে আমাদের কাছে তথ্য আসছে কালো টাকা ছড়ানো হচ্ছে, এলাকায় সন্ত্রাস সৃষ্টি করা হচ্ছে, ভোটারদের ভয়-ভীতি প্রদর্শন ও হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই এই কালো টাকা ও সন্ত্রাস প্রতিরোধের জন্য পাড়ায় পাড়ায় আপনারা দুর্গ গড়ে তুলুন এবং আপনারাই এই সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। জামায়েত ইসলামীর নেতা কর্মীদের নিয়ে তালা- কলারোয়ায় ভোটারদেরকে হেফাজত করতে হবে যাতে ১২ তারিখে তারা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন।

তালা-কলারোয়ায় নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে তিনি দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের আগে তারা হিরন্ময়কে আঘাত করেছে। নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি। তারা আরো অনেক কিছু করতে পারে। এ ব্যাপারে প্রশাসনকে সজাগ থাকতে হবে। আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই আর কোনো হিরন্ময় যেন আঘাতপ্রাপ্ত না হয় সেজন্য আপনাদেরকে ভূমিকা রাখতে হবে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি আপনারা ভূমিকা রাখতে ব্যর্থ হন তাহলে তালা কলারোয়ার জনগণ এই সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে এবং ভোটারদেরকে হেফাজত করবে। আগামী ১২ তারিখের তালা কলারোয়ার মানুষ যেন সুন্দর পরিবেশে ভোট দিতে পারে সেই প্রচেষ্টায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপান্নায় ভোট প্রদানের পাশাপাশি তিনি সংবিধান সংশোধনের জন্য হা ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা শিবিরের সভাপতি জোবায়ের হোসেন, নায়েবে আমির শেখ নুরুল হুদা, ডা.মাহমুদুল হক, সহকারী সেক্রেটারি গাজী সুজায়েত আলী, সহকারী সেক্রেটারি মাওলানা ওসমান গণি, রাবি শিবিরের সেক্রেটারি মেহেদী হাসান, জকসুর এজিএস মাসুদ রানা, শিবিরের সাবেক জেলা সভাপতি ইমামুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য, ডা. আফতাব উদ্দীন, মাওলানা ওমর আলী, কলারোয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান, সাবেক জেলা সভাপতি পৌর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম, প্রসাদ সরকার, পাটকেলঘাটা শিবিরের সভাপতি মুজাহিদ শেখ প্রমুখ।

জনসভায় বিপুলসংখ্যক জামায়াতের নারী কর্মী উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা-১,জামায়াত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত