ঢাকা সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

উখিয়ায় শাহজাহান চৌধুরী

‘জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সেবক হতে চাই’

‘জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সেবক হতে চাই’

চারবারের সাবেক সংসদ সদস্য ও কক্সবাজার-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী বলেছেন, উখিয়া-টেকনাফের উন্নয়নে আমার জীবন উৎসর্গ করেছি, জীবনে এক টাকাও দুর্নীতি করিনি এবং কোনো মানুষের ক্ষতি করিনি। জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সেবক হয়ে থাকতে চাই।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শেষ নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, ‘সারা পৃথিবী থাকিয়ে আছে বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার আসবে, স্থিতিশীল সরকার গঠনে বিএনপির বিকল্প নেই। আপনারা সবাই ধানের শীষে ভোট বেন ইনশাআল্লাহ বিএনপি সরকার প্রতিষ্ঠা করবে।’

শেষ এই নির্বাচনি সভায় উখিয়া ও টেকনাফের প্রায় সব ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতাকর্মী ও ধানের শীষের সমর্থকরা অংশগ্রহণ করে।

উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ সহ জেলা-উপজেলা বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।

উখিয়া,শাহজাহান চৌধুরী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত