ঢাকা বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

গাইবান্ধায় নির্বাচন ঘিরে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

ভোটের দিন থাকবে কয়েক স্তরের নিরাপত্তা
গাইবান্ধায় নির্বাচন ঘিরে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। নির্বাচনকে ঘিরে গাইবান্ধার পাঁচটি আসনে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। কয়েক হাজার আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বেষ্টনী থাকবে। সব কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা।

গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, ভোটে নিরাপত্তা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই।

গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্র জানায়, জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ৬৮০টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এরমধ্যে ৬৭৫টি সাধারণ কেন্দ্র এবং পোস্টাল ব্যালট গ্রহণের জন্য থাকবে পৃথক ৫টি কেন্দ্র। সব কেন্দ্রেই থাকবে সিসিটিভি ক্যামেরা। জেলা ও উপজেলা কন্ট্রোল রুম থেকে কেন্দ্রগুলো মনিটর করা হবে। চরাঞ্চলের বিদ্যুৎবিহীন ১১টি কেন্দ্রে জেনারেটরের ব্যবস্থা রাখা হয়েছে।

সূত্রটি জানায়, গাইবান্ধা জেলায় ৪০ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১ হাজার ১৫০ জন সেনাবাহিনী কর্মকর্তা-সদস্য, ১৫ প্লাটুন বিজিবি, ২ হাজার পুলিশ, র‌্যাবের ১৫টি টিম, ৮ হাজার ৭৭৫ জন আনসার-ভিডিপির সদস্য এবং অসংখ্য নৌ-পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবে। অস্ত্রধারী পুলিশ-আনসার ছাড়াও কেন্দ্রে দায়িত্বরত আনসার সদস্যদের কাছে বডি ক্যামেরা থাকবে। সাদা পোশাকে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী।

গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, ভোটের দিন গোটা জেলা নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। থাকবে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী। নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না।

গাইবান্ধা,নির্বাচন,প্রশাসন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত