
বোয়ালখালী উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে প্রিজাইডিং অফিসার, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সম্মেলন কক্ষ “স্বাধীনতা”য় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার (চট্টগ্রাম-৮) মেহেদী হাসান ফারুক।
এ সময় তিনি প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করার জন্য স্পষ্ট নির্দেশনা প্রদান করেন।
পাশাপাশি নির্বাচনী দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য বা ব্যত্যয় সহ্য করা হবে না মর্মে কঠোর সতর্কবার্তা প্রদান করেন।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রত্যয় ব্যক্ত করেন।