ঢাকা বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

দামুড়হুদায় জাল ভোট দেওয়ার অভিযোগে যুবক আটক

দামুড়হুদায় জাল ভোট দেওয়ার অভিযোগে যুবক আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের নাপিতখালী ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে শাহাবুদ্দিন নামে এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আটক যুবক আব্দুস সাত্তারের ছেলে।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তারিকুল ইসলাম জানান, অভিযুক্ত ব্যক্তি জাল ভোট দেওয়ার চেষ্টা করলে দায়িত্বরত কর্মকর্তারা তাকে হাতেনাতে আটক করেন।

তিনি বলেন, ‌‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার রাজনৈতিক পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।’

দামুড়হুদা থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন বলেন, ‘জাল ভোট দেওয়ার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

দামুড়হুদা,জাল ভোট,যুবক আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত