ঢাকা বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

কুমিল্লা-৪: হাসনাতের প্রতিদ্বন্দ্বী জসিমউদ্দীনের ভোট বর্জনের ঘোষণা

কুমিল্লা-৪: হাসনাতের প্রতিদ্বন্দ্বী জসিমউদ্দীনের ভোট বর্জনের ঘোষণা

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের প্রার্থী জসিমউদ্দীন। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ফেসবুক লাইভে ভোট বর্জনের ঘোষণা দেন জসিমউদ্দীন। তিনি বলেন, কেন্দ্রগুলোতে ব্যালট ছিনতাই হয়েছে, কেন্দ্রগুলোতে ব্যালট ছিনতাই, নেতাকর্মীদের মারধর করা হয়েছে। আবার অনেককে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, আমার অনেক সমর্থকের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়া হয়েছে।’ এসময় গণঅধিকার পরিষদের এ প্রার্থী অভিযোগ করেন বলেন, ‘টাকা দিয়ে ভোট কিনেছে। আজ আবার তারা নিজেরা নিজেরা ভোট কাটছে।

এনসিপি,হাসনাত আব্দুল্লাহ,জসিমউদ্দীন,গণঅধিকার পরিষদ,কুমিল্লা-৪
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত