ঢাকা শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

চট্টগ্রাম-১১ আসনে জয়ী বিএনপির আমীর খসরু

চট্টগ্রাম-১১ আসনে জয়ী বিএনপির আমীর খসরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে জয়লাভ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী। চূড়ান্ত ফলাফল অনুযায়ী, ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৯৯৯ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শফিউল আলম। ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে তিনি পেয়েছেন ৭৬ হাজার ৬৯১ ভোট। তৃতীয় অবস্থানে থাকা জাতীয় পার্টির প্রার্থী আবু তাহের ‘লাঙ্গল’ প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৪ ভোট।

চট্টগ্রাম-১১ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৪৪টি। মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৯৫ হাজার ২৭৮ জন। নির্বাচনে মোট ভোট পড়েছে ২ লাখ ৬ হাজার ৬৮২টি। ভোট প্রদানের হার ছিল ৪১ দশমিক ৭০ শতাংশ। এ আসনে ভোট বাতিল হয়েছে ৪ হাজার ২৬৪টি।

এছাড়া গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ২৮ হাজার ৮৯৮টি এবং ‘না’ ভোট পড়েছে ৬৮ হাজার ৭০টি।

চট্টগ্রাম-১১,বিএনপি,আমীর খসরু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত