
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি থেকে বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী এমএ হান্নান চিংড়ি প্রতীক নিয়ে ৪ হাজার ৬২৭ ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদকে হারিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত অবিরত ভোট গ্রহণ শেষে স্ব স্ব কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী চাঁদপুর-৪ ফরিদগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল অনুযায়ী চিংড়ি প্রতীক ৭৩ হাজার ৪৬৬ ভোট, ধানের শীষ প্রতীক ৬৭ হাজার ৮৩৩ ভোট, দাঁড়িপাল্লা প্রতীক ৬২ হাজার ২৩২ ভোট পেয়েছেন।
এছাড়া পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৬ হাজার ১১৭ জন ভোটার। পোস্টাল ভোটের গণনা অনুযায়ী চিংড়ি প্রতীকে ৩৭৬ ভোট, ধানের শীষে ১ হাজার ৩২২ ভোট, দাঁড়ি পাল্লা ৪ হাজার ৪১৯ ভোট পেয়েছে।
নির্বাচনে ১১৮টি কেন্দ্র ও দেশী চাকরিজীবী এবং প্রবাসীদের পোস্টাল ভোট থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিদ্রোহী প্রার্থী এমএ হান্নান ৭৩ হাজার ৮৪২ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লায়ন মো. হারুনুর রশিদ পেয়েছেন ৬৯ হাজার ২১৫ ভোট। ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী পেয়েছেন ৬৬ হাজার ৫০৫ ভোট।