ঢাকা শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

গাইবান্ধায় যুবককে কুপিয়ে হত্যা

গাইবান্ধায় যুবককে কুপিয়ে হত্যা

গাইবান্ধায় সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের সার বাজার এলাকায় শুক্রবার রাত ৮টার দিকে সুজন মহুরী (৩৭) নামের এক যুবককে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সুজন মহুরী বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামের শ্রী নিরঞ্জন কুমারের ছেলে ও গাইবান্ধা জজ কোর্ট-এর একজন মুহুরী।

জানা গেছে, সুজন শুক্রবার রাত ৮টার দিকে বাড়িতে ফেরার সময় সার বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ করে দুর্বৃত্তরা তাকে অতর্কিতভাবে এলোপাতাড়িভাবে কুড়াল দিয়ে কোপাতে থাকে।

এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

নিহতের পরিবার জানায়, এ হত্যাকাণ্ডের সঙ্গে নরেশ নামের এক স্থানীয় ব্যক্তি জড়িত থাকতে পারে। কারণ গত চার বছর ধরে নরেশের সঙ্গে সুজনের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, রাত আনুমানিক ৮টার দিকে বল্লমঝাড় ইউনিয়নের সার বাজার এলাকায় সুজনের ওপর হামলা হয়। কুড়াল দিয়ে কুপিয়ে দুর্বৃত্তরা সুজন মহুরী নামে এক যুবককে হত্যা করে।

তিনি আরও জানান, “কারা কী কারণে সুজনকে হত্যা করেছে, তা এখনো জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।”

কুপিয়ে হত্যা,গাইবান্ধা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত