ঢাকা শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

গাইবান্ধায় ২৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

গাইবান্ধায় ২৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে বিএনপি-জামায়াত ও বাম রাজনৈতিক দলসহ মোট ৪০ জন প্রার্থী অংশগ্রহণ করেন। নিয়ম অনুযায়ী প্রদত্ত মোট বৈধ ভোটের ৮ ভাগের ১ ভাগের কম পেলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়। তাদের মধ্যে ভোটের ফলাফলে ২৮ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গাইবান্ধা জেলা নির্বাচন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

জামানত হারানো প্রার্থীরা হলেন— গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে হাতপাখা প্রতীকের রমজান আলী, কাঁচি প্রতীকের পরমানন্দ দাস, প্রজাপতি প্রতীকের কওছর আজম হান্নু, কলস প্রতীকের ছালমা আক্তার ও ঢেঁকি প্রতীকের মোস্তফা মহসিন।

গাইবান্ধা-২ (সদর) আসনে লাঙল প্রতীকের আব্দুর রশীদ সরকার, হাতপাখা প্রতীকের মোহাম্মদ আব্দুল মাজেদ, কলম প্রতীকের শাহেদুর জাহান, কাস্তে প্রতীকের মিহির কুমার ঘোষ ও কাঁচি প্রতীকের আহসানুল হাবীব সাঈদ।

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে লাঙল প্রতীকের মইনুর রাব্বী চৌধুরী, ট্রাক প্রতীকের সুরুজ মিয়া, হাতপাখা প্রতীকের এ টি এম আওলাদ হোসাইন, কাস্তে প্রতীকের আব্দুল্লাহ আদিল, আপেল প্রতীকের মোছাদ্দিকুল ইসলাম, কলম প্রতীকের মনজুরুল হক, ঘোড়া প্রতীকের এস এম খাদেমুল ইসলাম খুদি ও ঢেঁকি প্রতীকের আজিজার রহমান।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে লাঙল প্রতীকের কাজী মো: মশিউর রহমান, হাতপাখা প্রতীকের সৈয়দ তৌহিদুর রহমান তুহিন, কোদাল প্রতীকের আতোয়ারুল ইসলাম ও মোটরসাইকেল প্রতীকের আব্দুর রউফ আকন্দ।

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে লাঙল প্রতীকের শামীম হায়দার পাটোয়ারী, হাতপাখা প্রতীকের আজিজুল ইসলাম, কাঁচি প্রতীকের রাহেলা খাতুন, কাস্তে প্রতীকের শ্রী নিরমল, ঘোড়া প্রতীকের মেহেদী হাসান বিদ্যুৎ ও মোটরসাইকেল প্রতীকের এইচ এম গোলাম শহীদ রনজু।

এ বিষয়ে গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘নিয়ম অনুযায়ী প্রদত্ত মোট বৈধ ভোটের ৮ ভাগের ১ ভাগের কম পেলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়। এ নিয়মে গাইবান্ধা জেলার ২৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।’

জামানত বাজেয়াপ্ত,গাইবান্ধায় ২৮ প্রার্থী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত