ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

আবু নাছেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এরশাদ উল্লাহ এমপির

আবু নাছেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এরশাদ উল্লাহ এমপির

চট্টগ্রাম-৮ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. মো. আবু নাছেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য জনাব এরশাদ উল্লাহ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ডা. মো. আবু নাছেরের নাসিরাবাদ হাউজিং সোসাইটির বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উভয় নেতা পারস্পরিক শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন এবং এলাকার গুরুত্বপূর্ণ উন্নয়ন ইস্যু ও পারস্পরিক সহাবস্থান বজায় রাখা নিয়ে আলোচনা করেন।

জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পারস্পরিক সহযোগিতা-সহাবস্থান ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা।

এই সাক্ষাতে উভয়ই রাজনীতির ঊর্ধ্বে থেকে মানবতার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এরশাদ উল্লাহ এমপি,সৌজন্য সাক্ষাৎ,আবু নাছের
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত