ঢাকা শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় খাল থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় খাল থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় খালের কচুরিপানার মধ্যে থেকে শিমুল হোসেন (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামের একটি খালে স্থানীয়রা কচুরিপানার মধ্যে ভাসমান মরদেহটি দেখতে পান বলে জানিয়েছেন জীবননগর থানার ওসি সোলায়মান শেখ।

মৃত শিমুল হোসেন মনোহরপুর ইউনিয়নের ধোপাখালি গ্রামের খলিলুর রহমানের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শিমুল ৭-৮ দিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানায় পুলিশ।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

চুয়াডাঙ্গা,নিখোঁজ,মরদেহ উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত