
চাঁদপুর জেলার সামাজিক সংগঠনগুলোর অন্যতম ঐতিহ্যবাহী হাজীগঞ্জ সবুজ সংঘ আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দুস্থ-অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কাজ সম্পন্ন হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে হাজীগঞ্জ সবুজ সংঘের নবনির্মিত ২ নং ভবনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার মো. শাহাদাত হোসেন।
সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা, দাতা, জীবন সদস্য ও বর্তমান কার্যকরী কমিটির সভাপতি মো. খায়রুল কবির আবাদ।
অনুষ্ঠান সঞ্চালন করেন ক্লাবের সাধারণ সম্পাদক গাজী মো. জসিম উদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির উপদেষ্টা অধ্যাপক সেলিম মিয়া, হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রাশেদ গাজী, জীবন সদস্য শাহাবুদ্দিন সাবু, সুমন তালুকদার, কার্যনির্বাহী সদস্য বাবু দিলীপ কুমার সাহা, মামুন রশিদ স্বপন, জামাল মজুমদার, সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ আব্দুস ছাত্তার, সহ-সম্পাদক ওচমান গনি মিয়াজী, সাংগঠনিক সম্পাদক খালেদুর রহমান, দপ্তর-সম্পাদক মোহাম্মদ কবির আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুনুর রশিদ-সহ সকল পর্যায়ের সদস্য, সুধীজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী উৎসব জাকজমকপূর্নভাবে পালন করেছে সংগঠনটি। ১৯৬৫ সালে প্রতিষ্ঠার পর থেকে জেলার অন্যতম সামাজিক, অরাজনৈতিক এবং সেচ্ছাসেবক মুলক কাজে অসামান্য অবদান রাখতে সক্ষম হয়েছে এ সংগঠন। বিশেষ করে অসহায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা উপকরণ, এককালীন বৃত্তির টাকা প্রদান, দুস্থ অসহায় পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহযোগিতা, গৃহহীনদের গৃহ নির্মাণে সহযোগিতা, ধর্মীয় উৎসবে খাদ্য সামগ্রী বিতরণ, রক্ত দান কর্মসূচি-সহ আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।