
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কেন্দ্রীয় পরিবহন শেড উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস্ (ডিপিডি) দপ্তরের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রকৌশলী মো. জামাল হোসেন।
এছাড়া শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।