
দিনাজপুরের বীরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিপংকর বর্মন, বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) শিহাব উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফজলে ইবনে কাওছার আলী, উপজেলা প্রকৌশলী মোঃ হুমায়ুন কবীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহরিয়ার মান্নান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জামিল উদ্দিন মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার, উপজেলা সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আহাদ আলী মন্ডল, দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আয়বায়ক মোঃ কবিরুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিক হোসেন, মোহনপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাহিনুর রহমান চৌধুরী, ভোগনগর ইউপি চেয়ারম্যান মোঃ রাজিউর রহমান, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্মা, শিবরামপুর ইউপি চেয়ারম্যান সত্যজিৎ সাহা সহ আরো অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন এনজিও এনজিওর প্রতিনিধিসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা শেষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।