ঢাকা মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ব্রাহ্মণবাড়িয়ায় বাস চাপায় প্রাইভেটকারের ২ যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় বাস চাপায় প্রাইভেটকারের ২ যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস চাপায় একটি প্রাইভেটকারের দুইজন যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার শাহবাজপুর নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নরসিংদী জেলার শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের আমজাদ হোসেন (৪৮) ও তার মা হাসিনা বেগম (৬৫)।

এ ঘটনায় প্রাইভেটকারে থাকা আরো তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন— একই গ্রামের আমজাদ হোসেন ছেলে চাঁদ (১২), তার ছেলে হৃদয় (২৫) ও একই গ্রামের নিলুফা (৩৬)।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহাঙ্গীর আলম জানান, দুপুরের দিকে মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুরের প্রথম গেইট এলাকায় ময়মনসিংহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারে থাকা পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসার সময় পথিমধ্যে চালকসহ দুইজন মারা যায়। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুইজনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা রয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি উদ্ধার করেছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাটির তদন্ত চলছে বলেও জানান তিনি।

ব্রাহ্মণবাড়িয়া,বাস চাপা,প্রাইভেটকার,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত