
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সার্ভিস (উস্) প্রাইমারি এন্ড হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১২টায় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, উস্ প্রাইমারি এন্ড হাইস্কুল পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন মিঝি ও পরিচালনা পর্ষদের সদস্য প্রফেসর মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ।
প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাণ হচ্ছে শিক্ষার্থীরা আর স্কুলের প্রাণ এই ছোট্ট শিশুরা। তারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকৃত শিক্ষাদানের মাধ্যমে তাদেরকে সেভাবে গড়ে তুলতে হবে। উপাচার্য শিক্ষার্থীদেরকে উৎসাহ দিয়ে বলেন, তোমরা ভালোভাবে পড়াশোনা করে একদিন এ বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্যতা অর্জন করবে আশা করি।
বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, এক সময় আমরাও এদের মতো ছোট ছিলাম। এখনকার প্রজন্ম অনেক স্মার্ট। আগের চেয়ে সুযোগ-সুবিধাও অনেক বেড়েছে। আজকের আয়োজন দেখে এবং ছোট্ট শিক্ষার্থীদের দেখে অনেক ভালো লাগছে। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
উস্ প্রাইমারি এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক দিলরুবা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের শিক্ষক রেশমা আক্তার।
এসময় স্কুলের অন্যান্য শিক্ষক, আমন্ত্রিত অতিথি, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।